আর কিছুদিন বাদেই বাঙালির মহোৎসব দুর্গাপুজা ও মুসলিম সম্প্রদায়ের মানুষদের মহরম দুটোই অনুষ্ঠিত হবে। দুর্গাপুজা ও মহরমে যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিয়ে বৃহস্পতিবার চাঁচল রবীন্দ্র ভবনে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন চাঁচল মহকুমার প্রত্যেকটি পুজো কমিটি ও মহরম কমিটির সদস্যদের নিয়ে এই বৈঠক করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন চাঁচল মহকুমা শাসক দেবাশিস চ্যাটার্জী, চাঁচল মহকুমার ৬ টি ব্লকের বিডিও, সমস্ত থানার আই সি এবং ও সি, ইলেকট্রিক সিটি বোর্ডের সদস্য, এসডিপিও সজল কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা।
চাঁচল মহকুমা শাসক দেবাশিস চ্যাটার্জী জানান, কিভাবে পুজা ও মহরম শান্তিপূর্ণ ভাবে করা হয় তা নিয়ে এদিন আলোচনা করা হয় দুর্গাপুজা ও মহরম কমিটির সদস্যদের নিয়ে। এরপর প্রশাসনের পক্ষ থেকে একটি নিয়মাবলির চিঠি প্রত্যেকটি পুজা ও মহরম কমিটির সদস্যদের দেওয়া হবে বলে জানান তিনি।